ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৩ জ্বিলহজ্জ ১৪৪৭

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাকর্মীরা অংশ নিলে বাধা দেবে না সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:২৩, ৯ জুন ২০২৬

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাকর্মীরা অংশ নিলে বাধা দেবে না সরকার

ছবি :সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে চাইলে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।নির্বাচন পর্যালোচনায়

মঙ্গলবার সচিবালয়ে সরকারের নিয়মিত কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, তারপরও তাদের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করা যায়।সংবাদ বিশ্লেষণ

‘সরকার তাদের কোন বাধা দিবে না,’ বলেন জাহেদ উর রহমান।

আবার অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ পদবী আছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যেহেতু দলের কার্যক্রম নিষিদ্ধ তাই পদ পদবী গুরুত্বপূর্ণ না।

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী পুশইন কেন করছে, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি মনে করেন বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার পুশইন করছে না।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে পুশইনের মতো ঘটনা ঘটছে।
 

আরও পড়ুন