প্র্রতিনিধি
প্রকাশ: ২২:০০, ১১ জুলাই ২০২৬
রাঙ্গামাটি–বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। ছবি :সংগৃহীত
টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় সেতু ধসে গেছে। এতে রাঙ্গামাট-বানাদরবান সড়কে যান চলাচল বন্ধ হযে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে রাঙ্গুনিয়র উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে যায়। সেই পানির চাপে রাঙ্গামাটি–বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়ে।
বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, ‘কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতুটি ধসে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হযে গেছে। আমাদের আয়ের পথও বন্ধ।’
স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার হোসেস বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সৃষ্ট প্রবল স্রোতেই সেতুটি ধসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি- বান্দরবানইন নয, আমাদেরও চলাচল বন্ধ হযে গেছে। আমরাও এই সড়ক ব্যবহার করে চট্টগ্রম যাতায়ত করি।’
তিনি বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ নির্মাণ ও আপাতত বিকল্প সেতু স্থাপনের দাবি জানাচ্ছি।’
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে ওই সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। তবে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।’