ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে ভারত। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১৬৫ রানের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এগিয়েছে ভারত। ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৫ নম্বরে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ আছে টেবিলের চতুর্থ স্থানে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং-এর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
৪র্থ দিনের মত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোন কোন প্রতিষ্টানে শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন, আবার কোন কোন কোম্পানিতে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে।এসব সমস্যার কারণে শ্রমিকদের ছাটাই ও করা হচ্ছে। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে শিল্পমালিকদের। এতে প্রতিদিনই বাড়ছে লোকসান। উদ্যোক্তাদের দাবি, গ্যাস সংকটের কারণে প্রতিদিন শত শত কোটি টাকার উৎপাদন ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের বৈদেশিক অর্ডার বাতিল হতে শুরু করেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামে প্রায় ৩৫ বছরের পুরোনো একটি সুইচগেট এখন আশীর্বাদের বদলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সুইচগেটটির দুই পাশের মাটি কয়েক দিনের টানা বর্ষণে ধসে গেছে।
বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়। একেবারে ফেলই করে বসেছেন ৪১ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী। ফলে, এবার খাতা পুনর্নিরীক্ষণেও (খাতা চ্যালেঞ্জ) ঘটেছে রেকর্ড।
টাঙ্গাইলে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকায় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের রামের চর উচ্চ বিদ্যালয়ের ফেল করা শিক্ষার্থীরা সোমবার বিকেলে শিক্ষকদের অফিসকক্ষে আটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সন্ধ্যায় পুলিশি হস্তক্ষেপে শিক্ষকরা উদ্ধার পায়।
ঘুমের মধ্যেই মারা গেলেন মাত্র ২৭ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর শনিবার (১৫ জুলাই) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলাকে। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে ফোন ব্যবহারের অভ্যাসের কারণে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়। অস্ত্রোপচারে খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ দেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না এবং ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতে হবেই।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।