ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

১৭ ভাদ্র ১৪৩৩, ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

প্রেস বক্স থেকে আরও খবর

বাপা-বেন জাতীয় পরিবেশ সম্মেলনের সমাপনী

বাপা-বেন জাতীয় পরিবেশ সম্মেলনের সমাপনী

দু’দিনের বাপা-বেন জাতীয় পরিবেশ সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনে পরিবেশগত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ।পরিবেশগত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পরিবেশ সুরক্ষা ও রাজধানীকে বসবাসযোগ্য করতে রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য খণ্ডকালীন ও সীমিত প্রকল্প থেকে সরে এসে কৃষি, পানি, জীববৈচিত্র্য ও উপকূলীয় ব্যবস্থাপনাসহ সকল খাতে সমন্বিত ও পদ্ধতিগত পরিকল্পনা গ্রহণ করতে হবে।