বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
ফের মাতৃত্ব নিয়ে গুঞ্জনে ডুবে আছেন শবনম বুবলী। তারও আগে যেমনটা ডুবে ছিলেন বিচ্ছেদের খবরে। নতুন করে প্রশ্ন উঠেছে, আগে বিচ্ছেদ হলে এখন মাতৃত্বের গুঞ্জন উঠলো কেমন করে!
পুরো বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে রেখেছেন শবনম বুবলী। তিনিও যেন মিডিয়ার সঙ্গে রীতিমতো খেলছেন! সেই খেলারই শেষ অংশ মিললো মাছরাঙার জনপ্রিয় পডকাস্টে। যেখানে তিনি সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্নের জালে আটকে পড়তে পড়তেও নিজেকে ঠিকই ছাড়িয়ে নিলেন বুদ্ধিবৃত্তিক জবাবে।শবনম বুবলীপডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন, কবে তিনি বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনও আনুষ্ঠানিক কোনও বিচ্ছেদ হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না!
বুবলী স্পষ্ট ভাষায় বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’
নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনও অপশন থাকে না।’
তার এই বক্তব্যে এটুকু নিশ্চিত, শাকিবের সঙ্গে সম্পর্কের জটিলতা থাকলেও তাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন নানা ভাষায়।শবনম বুবলীশাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক সম্পর্কে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের কখনও ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথমপ্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন।