ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় রূপ না নেয়, সেজন্য ঢাকার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে পুলিশ।গোয়েন্দা শাখাসহ (ডিবি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ দায়িত্ব পালন করবে বলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।