ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন চালু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন চালু

ছবি :সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।

এসব নাম্বার হলো, 01320037358,  01320037359, 01320037360

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন