ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৩৯, ২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃৃহীত
আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এবারের দফায় প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এদিন রাত ৮টার পর থেকেই নতুন রেট কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বেড়ে হয়েছে ২০৬০ টাকা।
এর আগে, গত ৪ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওইদিনই সমন্বয় করা হয়েছিল অটোগ্যাসের দামও। সে সময় ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।