ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

১৭ ভাদ্র ১৪৩৩, ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

প্রাসঙ্গিক থেকে আরও খবর

কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা

কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা

মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় যুদ্ধবিগ্রহ হারাম করা হয়েছে তার মধ্যে মহররম অন্যতম। অনেক কারণে এ মাসটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ং রসুল (সা.) নিজে এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন এবং তিনি বিশ্ববাসীর প্রতি তার দায়িত্ব অর্থাৎ মানুষকে শান্তির ধর্ম ইসলামের পথে আহ্বান করার কাজ শুরু করেছিলেন মহররম মাসে। তবে এ কথা সত্য ১০ মহররম কারবালা প্রান্তরে হজরত ইমাম হুসাইন (রা.) তার দলবলসহ শহীদ হওয়ার ঘটনা এ দিনের গুরুত্ব ও তাৎপর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ১০ মহররম কারবালার ঘটনা সমগ্র বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস

পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস

যে জাতি তার ইতিহাস জানে না বা জানতে চায় না, তাদের মতো দুর্ভাগা আর কেউ আছে বলে মনে হয় না। আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন দু:খজনক হলেও সত্য কেউ আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমাদের সবারই পলাশী থেকে শিক্ষা নেয়া উচিত। পলাশীর ট্র্যাজেডির জন্য যতটা ইস্ট-ইন্ডিয়া কোম্পানি দায়ী ঠিক ততটাই নবাবের কাছের লোকেরাও দায়ী। এক ঘণ্টার প্রহসনের যুদ্ধে পরাজয় ঘটে বাংলা, বিহার ও ওড়িশ্যার নবাব সিরাজউদ্দৌলার। পলাশীর ২৩ জুনের ইতিহাস প্রকৃত সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস। ২৩ জুনের ইতিহাস, বিশ্বাস ঘাতকতার ইতিহাস।

খালেদা জিয়া জাতির ‘ঐক্যের প্রতীক’

খালেদা জিয়া জাতির ‘ঐক্যের প্রতীক’

মানুষ মাত্রই মৃত্যুর স্বাধ গ্রহন করতে হবে। কিন্তু, এরই মাঝে কিছু মৃত্যু পাহাড়ের চাইতো ভাড়ি মনে হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুটা অনেটা তাই। গৃহবধু থেকে রাজনীতিতে আগমন, দীর্ঘ নয় বছর স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন, আপোষহীন দেশনেত্রীতে রুপান্তর, দেশেষর প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া, ১/১১ এর মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সাথে আপোষ না করে দেশের মাটিতে অবস্থান, বিগত প্রায় ১৭ বছর স্বৈরাচারী শাসকের প্রতিহিংসার শিকার হয়েও আপোষ না করে মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় বীরের সম্মানে ভূষিত হওয়া- সবকিছুই একটি কালের অধ্যায়। পৃথিবীতে খুব কম রাজনৈতিক নেতৃত্বই এই সম্মানে ভূষিত হয়েছেন।

খালেদা জিয়ার আদর্শ ধরে রাখলে পথ হারাবে না বাংলাদেশ

খালেদা জিয়ার আদর্শ ধরে রাখলে পথ হারাবে না বাংলাদেশ

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হয়তো এটাই নিয়ম-কেউ চলে যাওয়ার পর তার মূল্যায়ন করতে বসা হয়। তিন-তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিরবিদায়ের পর শেখ হাসিনা পরিবারের পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের সমর্থকগোষ্ঠীর অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত! কারও শোক প্রকাশ করতে কোনো বাধা নেই। কিন্তু কথা হলো-রুচি, আভিজাত্য, ভদ্রতা ও শালীনতার অনন্য বৈশিষ্ট্যে খালেদা জিয়া যে অন্যদের চেয়ে আলাদা ছিলেন, এটি কি আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা আগে বুঝতে পারেননি? আসলে বুঝতে পেরেছিলেন দলটির প্রায় সব পর্যায়ের নেতারা। কিন্তু কারও বলার সাহস ছিল না।