ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩, ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
কোর্টকাচারী থেকে আরও খবর
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে আরও এক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবার তাদেরকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আসামি করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১।
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে।
খুলনার পাইকগাছায় কপিলমুনি রাজারে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হাউলি গ্রামের তাপস সাধুর ছেলে সুমন সাধু ওরফে সোনাকে ২ পিচ ইয়াবা (এমফিটামিল) সহ আটক করে।
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।
টাঙ্গাইলে স্কুলছাত্রী সামিয়া আক্তারকে অপহরণের পর হত্যার দায়ে সাব্বির মিয়া নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা ও দায়রা জজ) আ ন ম ইলিয়াস ওই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির মিয়া(২১) টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অনেকের মরদেহ ঢাকার একটি হাসপাতাল থেকে পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জড়িত হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ আগস্ট ধার্য করেছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।