ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

গুপ্তরা ভোট জালিয়াতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান

প্র্রতিনিধি

প্রকাশ: ১৫:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গুপ্তরা ভোট জালিয়াতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান

ছবি :সংগৃহীত

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
  
 তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবিভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে।’

তিনি বলেন ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদেরকে কী পরিচয়ে চেনে? গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা কারা গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত। চেনেন আপনারা। আলহামদুলিল্লাহ।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে নারী-পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইয়েরা কাজ করেন মাঠে, একইভাবে আমরা জানি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষাণী বোনরাও মাঠে কাজ করেন।’

তিনি বলেন, ‘শুধু মাঠেই নয়, বিভিন্ন কল-কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, বোনেরা, নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। যে গার্মেন্টস শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি—সেই গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছেন এই দেশের নারী সমাজ। এই দেশের মা-বোনেরা।’

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখছি, অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি—এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসেবে চেনে। এই জালেমদের নেতা, তিনি দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদেরকে নিয়ে অত্যন্ত কলঙ্কিত একটি শব্দ ব্যবহার করেছেন।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন