ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ঝালকাঠি আসছেন ডা. শফিকুর রহমান,মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠি আসছেন ডা. শফিকুর রহমান,মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ 

ছবি:বাংলার চোখ

আগামী  ৬ ফেব্রুয়ারী শুক্রবার ঝালকাঠি আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এ দিন তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২ টায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জনসভার স্থান পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকদের ঝালকাঠি জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান বলেন, ঝালকাঠির দুটি সংসদীয় আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আমীরে জামায়াত ঝালকাঠি আসছেন।

সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভায় অর্ধালক্ষাধিক লোকের জনসমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।  মাঠ পরিদর্শনের সময় জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সাথে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, এসিস্ট্যান্ট  সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু প্রমুখ। উল্লেখ্য ঝালকাঠি -১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি -২ আসনে শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতিকে প্রতিদ্বন্ধীতা করছেন।

আরও পড়ুন