`বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি` এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের মধুটিলা ও বালিজুরি রেঞ্জের আয়োজনে পৃথকভাবে সংস্লিষ্ট রেঞ্জ কার্যালয় এলাকায় বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী বিশ্ব হাতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল মালেক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।