প্র্রতিনিধি
প্রকাশ: ২০:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্টভ্যানচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)।
স্থানীয়রা জানান, একটি কাভার্টভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরইমধ্যে একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে চাপা দেয় কাভার্টভ্যানটি। এতে অটোরিকশাচালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন চার যাত্রী।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।