ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

শ্রীলঙ্কাকে হারিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০০:০৪, ২০ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

ছবি :সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে ভারত। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১৬৫ রানের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এগিয়েছে ভারত। ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৫ নম্বরে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ আছে টেবিলের চতুর্থ স্থানে।

লঙ্কানদের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে। ৪৮.১৫ থেকে তা বেড়ে হয়েছে ৫৩.৩৩। ১০ ম্যাচের পাঁচটিতে জিতেছে ভারত, চারটিতে হেরেছে এবং একটি ড্র করেছে তারা। 

 পয়েন্ট টেবিলে ভারতের ঠিক উপরেই রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। তালিকার শীর্ষে অবশ্য অস্ট্রেলিয়া— নয় ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ফলে তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৬। 

 দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা চার ম্যাচে তিনটি জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট শতাংশ ৭৫। অন্যদিকে, ছয় ম্যাচের চারটিতে জিতে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। 
 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে ভারতের সামনে এখন কঠিন সমীকরণ। বাকি আটটি টেস্টের মধ্যে অন্তত সাতটিতে জিততে ভারতকে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬৮.৫২। অন্যদিকে, ৬ ম্যাচে জয় ও ২ ম্যাচে হারলে পয়েন্ট শতাংশ নেমে আসবে ৬২.৯৬-এ। এর মধ্যে কোনও কারণে শাস্তিস্বরূপ পয়েন্ট কাটা গেলে ভারতের ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে যাবে। 
 
শ্রীলঙ্কা সিরিজের পর নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে তারা খেলবে দুটি টেস্ট। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে আসবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন