ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

২৮ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৮

কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বিসিবির দোয়া মাহফিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:৩০, ১১ আগস্ট ২০২৬

কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বিসিবির দোয়া মাহফিল

আরাফাত রহমানের ৫৭তম জন্মবার্ষিকীতে বিসিবির দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বিসিবির।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন। 

কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

আরও পড়ুন