ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬

১৬ আষাঢ় ১৪৩৩, ১৪ মুহররম ১৪৪৮

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ খলিফার নামে কোম্পানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৪৮, ৩০ জুন ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ খলিফার নামে কোম্পানি

ছবি :সংগৃহীত

সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি নতুন ব্যাটিলয়ন গঠন করেছে। এই নতুন ব্যাটেলিয়নের অধীনে মোট ৪টি কোম্পানি গঠন করা হয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা হযরত আবু বক্কর (র), হযরত উমর (র), হযরত উসমান (র) এবং হযরত আলী (র) এর নামে।

এ বিষয়ে মূলধারার সংবাদমাধ্যমে কোন খবর প্রকাশিত হয়নি। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে।

 বাংলাদেশ সেনাবাহিনীর দুটি সূত্র থেকে খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। দুটি সূত্রই মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। 

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজে গত ১৮ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও নতুন ব্যাটেলিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সেনাবাহিনী প্রধান বিএমএ'তে '২য় বাংলাদেশ ব্যাটালিয়ন' এর শুভ উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমএ-তে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটগণের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে '১ম বাংলাদেশ ব্যাটালিয়ন' এর পাশাপাশি '২য় বাংলাদেশ ব্যাটালিয়ন' প্রতিষ্ঠা করা হয়েছে।”

সেনাবাহিনীর দুটি সূত্র থেকেই জানা গেছে যে, সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়নটি গঠিত হয়েছে। এর আগে ‘প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়ন’ নামে একটি ব্যাটেলিয়ন ছিল যেখানে মোট ৬টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটেলিয়ন যুক্ত হলো, যেটিতে ৪টি কোম্পানি করা হয়েছে। এই চার কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফার নামে। প্রথম বাংলাদেশ ব্যাটেলিয়নের ৬ কোম্পানির নাম বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে।

সূত্রটি আরও জানিয়েছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটেলিয়নে আরও দুটি কোম্পানির প্রস্তাব করা হয়েছে যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী মুহাম্মদ (স) এর কন্যা ফাতেমা (র) এবং স্ত্রী আয়েশা (র) এর নামে প্রস্তাবিত কোম্পানি দুটি এখনও অনুমোদিত হয়নি।

মূলত, সেনাবাহিনীতে প্রতিবছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরেকটি ব্যাটেলিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো।

 

আরও পড়ুন