ঢাকা, শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২৩ শ্রাবণ ১৪৩৩, ২২ সফর ১৪৪৮

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:২৯, ৭ আগস্ট ২০২৬

টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হেড

ছবি :সংগৃহীত

আলেক্স ক্যারিকে হারিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। বর্ষসেরার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় অ্যালান বোর্ডার মেডেল, হেড এটি জিতেছেন টানা দ্বিতীয়বারের মতো।

ভোটাভুটিতে হেড মাত্র এক ভোটের ব্যবধানে ক্যারিকে হারিয়েছেন। হেড পেয়েছেন ১৫৩ ভোট, ক্যারি ১৫২টি। তৃতীয় স্থানে ছিলেন তারকা পেসার মিচেল স্টার্ক, যিনি পান ১৫০ ভোট।

হেড ২০২৫-২৬ মৌসুমে সব ফরম্যাট মিলিয়ে ৩০ ম্যাচে ১,৪৩৭ রান করেন। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মাত্র ৮৩ বলে ম্যাচজয়ী ১২৩ রানের ইনিংস এবং অ্যাডিলেড টেস্টে ক্যারিয়ারসেরা ১৭০ রানের ইনিংস খেলেন তিনি। তার এই পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে অ্যাশেজ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মিচেল স্টার্ক ১১ টেস্টে ৫৭ উইকেট বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেওয়ার দুর্দান্ত স্পেলও ছিল। মিচেল মার্শ জিতেছেন পুরুষদের ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

অন্যদিকে টিম ডেভিড ৩৯৫ রান করার পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

   
 

আরও পড়ুন