ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৮

 টাঙ্গাইলে সচেতনতামূলক সেমিনার

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩:৪১, ১৩ আগস্ট ২০২৬

 টাঙ্গাইলে সচেতনতামূলক সেমিনার

ছবি:বাংলার চোখ

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক আয়োজিত ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলমান প্রক্রিয়ার ২য় সপ্তাহের ২য় দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৩ আগস্ট) টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে "যুব সমাজের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা" ও স্বেচ্ছাসেবার গুরুত্ব শীর্ষক সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল  বলেন, একটি সুন্দর, মানবিক পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোবায়দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  মোহাম্মদ  সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক আছিয়া আক্তার, কামরুন নাহার, হোসাইন আকন্দ, আব্দুর রহিম, নজরুল ইসলাম, সজল চন্দ্র আর্য্য, বুলবুল আহমেদ, রুপা মোষ, সম্পা দে,ফরিদুল ইসলাম, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক মোহিদুল ইরলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সদস্য মোঃসিয়াম।
এছাড়াও সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন