ঢাকা, রোববার, ১৬ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৮

চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু: কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

প্র্রতিনিধি

প্রকাশ: ০০:০৪, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৯ শ্রমিকের মৃত্যু: কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

ছবি :সংগৃহীত

 চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং-এর সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
 
শনিবার (১৫ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, শুক্রবারের (১৪ আগস্ট) ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিংয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।

দুর্ঘটনাকবলিত এমটি রাসি (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে নেওয়া হয়। সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে এই ইয়ার্ডের বিরুদ্ধে।

 

আরও পড়ুন