ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৮

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মঃ ইউএনও লা’ঞ্ছিত

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৭, ১৩ আগস্ট ২০২৬

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মঃ ইউএনও লা’ঞ্ছিত

ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলী কার্ড তথ্য শুমারীর নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী (ইউএনওকে) লা'ঞ্ছি'ত করেছে বি'ক্ষু'ব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১২ টায় উপজেলা পরিষদে প্রাঙ্গনে বঞ্চিতরা জমায়েত হয়ে ইউএনও মাহমুদা বেগম সাথীর বিরুদ্ধে অনিয়মের মিছিল বের করে। ইউএনওর অফিসে গিয়ে দরজা জানালাসহ এলোপাতাড়ি হামলা চালায়। এসময় কৌশলে ইউএনও পালিয়ে যায়।

তাৎক্ষণিক তার অফিসের লোকজনের মাধ্যমে বিক্ষুব্ধ জনতার চাপের মুখে পড়ে রেজাল্ট স্থগিত করা হয়। এছাড়া জ'ন'তার  রোষানল থেকে থেকে বাঁচতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। 

ইউএনওর কার্যালয়ে গিয়ে তাকে উপস্থিত পাওয়া যায়নি ও তার মোবাইল বন্ধ রয়েছে।  তার প্রশাসনিক কর্মকর্তা হৃদয় দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং দুঃখ প্রকাশ করে বলেন,কেন প্রশাসনের কাছে এটা দিল এমপি ও বিএনপির সভাপতির হাতে থাকলে এমন হতো না।

আরও পড়ুন