ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৮ শ্রাবণ ১৪৩৩, ২৭ সফর ১৪৪৮

পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

মোঃ দিলদার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্র্রতিনিধি

প্রকাশ: ০০:১৮, ১৩ আগস্ট ২০২৬

পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা

ছবি:বাংলার চোখ

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওগুরুত্বারোপ করে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পাঁচবিবি উপজেলার বন্ধন সভাকক্ষে Defending Human Rights through Network Strengthening (DHRNS) Project-Gi এর আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং বন্ধনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বন্ধনের কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি উপজেলা ফ্যাসিলিটেটর মো. বিপ্লব আলী।
সংলাপে বক্তব্য রাখেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী এবং এমএসএফের হিউম্যান রাইটস মনিটরিং অফিসার সাইদ মাহফুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। 
সংলাপে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনায় গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আরও পড়ুন