ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১১ ফাল্গুন ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ফাগুনে বাতাসে আম্র মুকুলের মৌ মৌ গন্ধ 

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধি

প্রকাশ: ২১:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফাগুনে বাতাসে আম্র মুকুলের মৌ মৌ গন্ধ 

ছবি:বাংলার চোখ

খুলনার পাইকগাছায় ফাগুনের বাতাসে আম্র মুকুলের মৌ মৌ গন্ধে বিভোর হচ্ছে পথিক। আম  গাছে স্বর্ণালী মুকুলে ভরে গেছে। মাঘের মাঝামাঝি আম গাছে মুকুল আসায় গাছের প্রাথমিক পরিচর্যা ও হপার পোকা দমনে বালাইনাশক প্রয়োগে চাষীরা ব্যস্ত সময় পার করছেন।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আম্র ফুলে ফুলে ভরে গেছে। আম চাষিরা মুকুল আসার পর ভালো ফলন পেতে ছত্রাকনাশক ও সার ব্যবহারের পাশাপাশি বাগান মালিকরা নিয়মিত জলসেচ ও গাছের গোড়া পরিচর্যায় বিশেষ যত্ন নিচ্ছেন। আগামীতে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আম চাষীরা গাছের প্রাথমিক পর্যায়ের পরিচর্যা শেষে করে এখন দ্বিতীয়বার ঔষধ প্রয়োগ করছে।

উপজেলায় আম বাগানের গাছে মুকুলের চাদরে ঢেকে গেছে। ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে আমের বাম্পার ফলনের আশা করছে আম চাষী ও বাগান মালিকরা। পাইকগাছা বড় আম বাগানের মালিক বিরাশির অখিলবন্ধু ঘোষ, সনাতনকাঠি গ্রামের আমিন সরদার, মোমিন সরদার, গদাইপুরের সামাদ ঢালী, মোবারক ঢালী, গোপালপুরের আবুল হোসেন জানান, রূপালী, আম্রপলী, বোম্বাই লতা ও হিম সাগরসহ বিভিন্ন জাতের আমের গাছ রয়েছে।

বাগানের আম গাছে গাছে মুকুল এসেছে এবং পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছে। গদাইপুর গ্রামের আম চাষী মোবারক ঢালী বলেন, বাগান পরিচর্যায় আম গাছে কীটনাশক সাইপার মেথ্রিন ১০ইসি, ছত্রাকনাশক কার্বনডাজিম ৫০ডব্লিউ জি ও ভিটামিন পিজিআর ম্যাশিনের সাহায্যে গাছে স্প্রে করছেন।

তিনি এ বছর আমের ভালো ফলনের আশা করছে। পাইকগাছার কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ১০টি ইউনিয়ন মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুুনি, রাড়ুলী ও পৌরসভা ছাড়া বাকী ইউয়িনগুলিতে সীমিত আম গাছ রয়েছে।

উপজেলায় ৬শত ২৫হেক্টর জমিতে আমের বাগান আছে, মোট আম গাছের সংখ্যা প্রায় ১৪ হাজার ১শ ৮০ টি। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ছড়ানো ছিটানো আম গাছ আছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক আম চাষী ও বাগান মালিকদের আমগাছ পরিচর্যায় পরামর্শ দিচ্ছে। ভালো ফলন পেতে বাগান মালিক ও আম চাষীরা আম বাগান পরিচর্যা করছেন।

আরও পড়ুন