চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
নির্বাচনী ইশতার অনুযায়ী গ্রীন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। আর তাই শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
গ্রীন-ক্লিন সিটি কর্মসূচীতে অন্যান্যের মধ্যে জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।