ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

শেরপুরে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

শাহরিয়ার মিল্টন, শেরপুর

প্রকাশ: ২০:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

ছবি:বাংলার চোখ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে মাহফিলটি অনুষ্ঠিত হয়। পৌর শহর জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১( সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।      

 

আরও পড়ুন