খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে প্রথম প্রহরে খাগড়াছড়ি শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে দলটি এই ফুলেল শ্রদ্ধা জানান।
এতে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিত) এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ চাকমা (চারমিং), সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা,সহ-সভাপতি পিযোশ কান্তি চাকমা, অর্থ সম্পাদক প্রবেশ চাকমা,কেন্দ্রীয় সদস্য- সুলেন চাকমা,সবিনয় চাকমা। পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কলিন চাকমা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা প্রমুখ।
এর আগে রাত ১২টা ১ মিনিটের পর প্রথম ভাগে মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসক,পুলিশ সুপার, খাগড়াছড়ি জেলা বিএনপি,খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল।
একই সাথে দিবসটি উদযাপনের অংশ হিসেবে শদীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাহাড়ের আঞ্চলিক সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নিজের মাতৃভাষা সকল জাতি গোষ্ঠির প্রাণের দাবি। তাই যথাযথ ভাবে মাতৃভাষায় পাঠপুস্তকে পাঠদান ও মুল্যায়নের দাবি জানানো হয় এতে। সে সাথে প্রতিটি জাতি সত্তার নিজ মাতৃভাষার স্বীকৃতি দিয়ে সম্মান জানানোর প্রয়োজন বলে মনে করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতারা।
এ সময় শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাথে স্ব-স্ব মাতৃভাষায় নিজের অধিকার আদায়সহ ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয় সংগঠনটির সংক্ষিপ্ত আলোচনা সভা থেকে। এতে নিজ মাতৃভাষা রক্ষায় নানা দিক তুলে ধরে প্রতি বছরের ন্যায় এবারো তিন পার্বত্য জেলাসহ প্রতিটি উপজেলায় দিবসটি উদযাপন করে সংগঠনটি।