ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ঝালকাঠিতে চার শতাধির দুঃস্থ ও অসহায় শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩:৪০, ১৪ মার্চ ২০২৬

ঝালকাঠিতে চার শতাধির দুঃস্থ ও অসহায় শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি:বাংলার চোখ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি সরকারি শিশু পরিবারের ৫৮ জন অনাথসহ জেলার চার শতাধির দুঃস্থ ও অসহায়  শিশুকে ঈদ উপহার দেয়া হয়েছে।

শনিবার দুপুরে শহরের শিশু পরিবার ভবনের হলরুমে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি সংস্থা হিউম্যন একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির (হ্যাডস) পক্ষ থেকে এ উপহার দেয়া হয়। জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান এর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলেদেন।

এছাড়াও নেছারাবাদ হাফেজি মাদ্রাসা, ফকিরবাড়ী এছাহাকিয়া কমপ্লেক্সসহ ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন এতিম ও অসহায় চার শতাধিক শিশুকে এ উপহার দেয়া হয়।  নতুন পোষাক হাতে পেয়ে খুসিতে আত্মহারা হয়ে পরে অসহায় শিশুরা।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাব্লিউ সি সি'র  চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ সাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদ এতে  সভাপতিত্ব করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন