প্র্রতিনিধি
প্রকাশ: ১৭:০৪, ১৯ মার্চ ২০২৬
ছবি :সংগৃহীত
বগুড়ার আদমদীঘি এলাকায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্থানে ৯ জোড়া ট্রেন আটকা পড়েছিল। এতে সারা দেশের সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ে পশ্চিমাঞ্চল সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণে আটকে পড়া ট্রেনগুলো হচ্ছে পঞ্চগড় ও ঢাকার মধ্যে চলাচলকারী তিন জোড়া ট্রেন, নীলফামারী ও খুলনার মধ্যে চলাচলকারী দুই জোড়া, নীলফামারী ও খুলনার মধ্যে চলাচলকারী দুই জোড়া এবং রাজশাহী ও নীলফামারীর মধ্যে চলাচলকারী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেসের দুই জোড়া ট্রেন। এসব ট্রেন আটকা পড়ার কারণে ঈদের ঘরমুখী যাত্রীরা সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকার দুই পাশে আটকা পড়েন। এই যাত্রীদের বিকল্প উপায়ে প্রায় তিন কিলোমিটার পথ অন্য যানবাহনের মাধ্যমে এপার–ওপার করে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনার পর রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, দায়িত্বহীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এখন একজনের দায় আরেকজনের ওপরে চাপানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল সাড়ে ১০টার দিকেই লাইন ফিট হয়ে গেছে