ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬

৯ চৈত্র ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করবে:ডা.জাহিদ  

হিলি প্রতিনিধি

প্রকাশ: ২৩:২৪, ১৯ মার্চ ২০২৬

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করবে:ডা.জাহিদ  

ছবি:বাংলার চোখ

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কেউ কেউ বিভিন্ন অন্যায় কাজ করে সেই দায় সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেজন্য বিএনপিসহ সাধারন মানুষকে সচেতন থাকার আহবান জানিয়েছেন, সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ হিলির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারের পিছনে দাঁড়াতে পারি সহযোগিতা করি তাহলে আমরা এই বাংলাদেশকে আগামীর প্রজন্মের জন্য বসবাসযোগ্য সুশাসনের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।

যেকোনো অন্যায়, অনিয়ম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। যেখানেই কোনো অনিয়ম, অবিচার, নিয়মের ব্যত্যয় দেখবেন, তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন বলেও অনুরোধ করেন তিনি।

এসময় প্রাথমিকভাবে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৩৩৪টি পরিবারের মাঝে খাদ্যশষ্য,  ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়। এতে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন