ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

প্র্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৮, ১৩ মার্চ ২০২৬

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

ছবি :সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর এ দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। এই দীর্ঘ সময়ের পুঞ্জীভূত জঞ্জাল ও আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করছি। 

 শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

যারা অবৈধভাবে সরকারি সম্পদ দখল করে আছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে এ্যানি বলেন, দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে যা যা করা প্রয়োজন, আমরা সব পদক্ষেপই হাতে নিয়েছি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ফলে দেশে সেচ সুবিধা বেড়েছিল এবং উৎপাদন দ্বিগুণ হয়েছিল। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশব্যাপী খাল খনন কর্মসূচি এগিয়ে যাবে। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্থানীয় নেতারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন