ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলা করব : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৩৪, ২১ মার্চ ২০২৬

ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবিলা করব : জামায়াত আমির

ছবি :সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আর ভয়ের সংস্কৃতি চাই না। তবে ভয়ের সংস্কৃতি কেউ ফিরিয়ে আনতে চাইলে ঐক‍্যবদ্ধভাবে তা মোকাবিলা করব। 

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজনৈতিক নেতারা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা আর ভয়ের সংস্কৃতি চাই না। তবে ভয়ের সংস্কৃতি কেউ ফিরিয়ে আনতে চাইলে ঐক‍্যবদ্ধভাবে তা মোকাবিলা করব। মানুষ আর ভয়ের সংস্কৃতি চায় না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধবিগ্রহ ও মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠবে না, এমন পৃথিবী চাই।
এর আগে সকালে ঈদ জামায়াত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

প্রশ্ন রেখে তিনি বলেন, ভোট আর গণভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে? সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে নেওয়া হবে।

এবার ঈদযাত্রায় সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ঘরে ফিরতে মানুষ ভোগান্তিতে পড়েছে। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে ফিরতে সরকারের সহায়তা করা উচিত ছিল; তবে সরকার ব্যর্থ হয়েছে।’

আরও পড়ুন