ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

বৈশ্বিক সংকট মোকাবেলায় মিতব্যয়ী হতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্র্রতিনিধি

প্রকাশ: ১৮:২৪, ২১ মার্চ ২০২৬

বৈশ্বিক সংকট মোকাবেলায় মিতব্যয়ী হতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি :সংগৃহীত

যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকাল ৮টায় প্রথম জামায়াতে নামাজ আদায় করেন তিনি।

নামাজের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিমন্ত্রী অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে। সংকট মোকাবেলায় সরকার কাজ করছে। এজন্য জনগণের সহযোগিতা জরুরি।  সংকট মোকাবেলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। কারণ যুদ্ধ থেমে গেলেও যুদ্ধে ক্ষত বিশ্বব্যাপী ফুটে উঠবে। সারা বিশ্বের মানুষের সংকট মোকাবেলার প্রস্তুতি রয়েছে। আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। জনগণ হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন