ঢাকা, রোববার, ১৫ মার্চ ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০০:১৩, ১৫ মার্চ ২০২৬

জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন

ছবি:বাংলার চোখ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। ঠিক আগামী দিনেও বিএনপি সব সময়ই সাংবাদিকদের  সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে।  কাজেই  বিএনপি আপনাদের লেখনের মধ্যে দিয়েই সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

শনিবার (১৪ মার্চ) প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের ইফতার  মাহফিল ও মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন সাংবাদিকরা সবসময়ই কাজের মধ্যেই থাকেন। তারা তাদের নিজেদের পরিবার কেউ সময় দিতে পারেন না। সারাদিনই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে নিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন।

এছাড়াও তিনি আরো বলেন এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।  যাতে করে আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই। 

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু:জুবায়েদ মল্লিক বুলবুল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন। 

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারন গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল,দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নিবাহী সম্পাদক শাহীন আব্দুল বারী,জেলা ব্যাবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবে সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর,প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পাটির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন  ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন