ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬

৩০ ফাল্গুন ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

সংসদ প্রাঙ্গণে স্পিকার ও ডেপুটি স্পিকারের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:১৫, ১৪ মার্চ ২০২৬

সংসদ প্রাঙ্গণে স্পিকার ও ডেপুটি স্পিকারের বৃক্ষরোপণ

ছবি :সংগৃহীত

শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন।

এরপর ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পীকার তার বাংলো পরিদর্শন করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন