ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৬ চৈত্র ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

বাহরাইন থে‌কে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:৫০, ২০ মার্চ ২০২৬

বাহরাইন থে‌কে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

ছবি :সংগৃহীত

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গালফ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন। আজ শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাস। তারা বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় ফিরবেন।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট আজ সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা করে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রী বাহরাইন প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশে গোল্ডেন টিউলিপ হোটেলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত হয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের যাত্রার আগে শুভকামনা জানান ও গালফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন