ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৬ চৈত্র ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:২১, ২০ মার্চ ২০২৬

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা

ছবি :সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ করে রেখেছে। শুক্রবার (২০ মার্চ) ফিলিস্তিনে ঈদুল ফিতর পালিত হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরার ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে দেখা গেছে, শুক্রবার সকালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা ফিলিস্তিনিদের বাধা দিতে ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও হামলা চালিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন