ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৩৫, ১১ মার্চ ২০২৬

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোনের পতন

ছবি :সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বুধবার (১০ মার্চ) দুটি ড্রোন আছড়ে পড়েছে। তবে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে যে, এতে বিমান চলাচলে কোনো বাধা তৈরি হয়নি।

ড্রোন আছড়ে পড়ার ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। যার মধ্যে দুজন ঘানার নাগরিক, একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক আঘাত পেয়েছেন।

এটি এমন সময়ে ঘটেছে যখন সেই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং প্রতিবেশী উপসাগরীয় দেশের প্রতি ইরানের আগ্রাসনের ঘটনা চলছে।

মিডিয়া অফিস এক্স-এর পোস্টে জানিয়েছে, এ ঘটনায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র- আল আরাবিয়া

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন