ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৫৪, ২১ মার্চ ২০২৬

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান

.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ইরান থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপকে সমর্থন করে বলেন, এটি একটি ‘সাময়িক ব্যবস্থা’।

তবে ট্রাম্পের এই যুদ্ধ থামানোর আশ্বাসকে মোটেও বিশ্বাস করছে না ইরান। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, তারা ট্রাম্পের এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। এর পেছনে বড় কারণ হলো, ট্রাম্প একদিকে যুদ্ধ থামানোর কথা বললেও অন্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওই অঞ্চলে উল্টো আরও হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। 

যুদ্ধের তিন সপ্তাহ পর ট্রাম্পের এই পরস্পরবিরোধী বক্তব্য এবং তেলের বাজারে অস্থিরতা কমানোর পদক্ষেপগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে।

সূত্র: সিএনএন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন