ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০০:০১, ১৫ মার্চ ২০২৬
ছবি:বাংলার চোখ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়। মশা নিধক স্প্রে করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড.জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন, ডাব্লিউ সিসির চেয়ারম্যান প্রফেসর ডা.খালিদ মাহমুদ শাকিল,অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম,সিভিল সার্জন ডা.হুমাউন কবির,প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশনেন।
এ সময় ড.জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনার আলোকে ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখাতে আহ্ববান জানান।