শাহরিয়ার মিল্টন, শেরপুর
প্রকাশ: ২০:০৭, ১১ মার্চ ২০২৬
ছবি:বাংলার চোখ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাগুলো মোট তিনটি পৃথক গ্রুপে বিভক্ত ছিল।
আয়োজক সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।
প্রতিযোগিতায় বিজয়ীদের নাম পরে ঘোষণা করা হবে এবং সুবিধাজনক সময়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।