ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:১৫, ১১ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়া

ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর ডেপুটি স্পিকার নেবে বিরোধী দল; কোনো দয়ায় নয়, অধিকার চায় জামায়াত।
 
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে-এরপর আমাদের বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা নাকচ করেছি, এভাবে তো সংসদে ডেপুটি স্পিকার নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের বিষয়টি আগে নিষ্পত্তি হতে হবে।

আরও পড়ুন