ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের ৯ জনের জানাজা-দাফন সম্পন্ন

প্র্রতিনিধি

প্রকাশ: ১৮:৪১, ১৩ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের ৯ জনের জানাজা-দাফন সম্পন্ন

ছবি :সংগৃহীত

বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আ. রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজ শেষে মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় হাজার হাজার শোকাতুর মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ এই হৃদয়বিদারক বিদায় অনুষ্ঠানে সামিল হন।

জানাজা শেষে বিকেল সোয়া ৩টায় মোংলা পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। সেখানে পর্যায়ক্রমে পরিবারের প্রধান আবদুর রাজ্জাকসহ বাকি আট সদস্যকে দাফন করা হয়। এর আগে সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে নিহত চারজন এবং বাগেরহাটের রামপালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস চালক নাঈমের দাফন সম্পন্ন হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রামপালের গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ১৩ জনসহ মোট ১৪ জন প্রাণ হারান। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো মোংলা ও আশপাশের এলাকায় এখনও শোকের মাতম চলছে।

এই মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিক সমবেদনা জানিয়েছেন। পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।র

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন