ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৩৭, ১০ মার্চ ২০২৬

সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন

.

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। 

অর্থমন্ত্রীকে সভাপতি করে সাত সদস্যের এই কমিটি গঠন করে গতকাল (৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিটিকে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজন অনুসারে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে। অর্থ বিভাগ কমিটি সাচিবিক সহায়তা দেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন