ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার কাল থেকে বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:২১, ৮ মার্চ ২০২৬

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার কাল থেকে বন্ধ

.

পবিত্র রমজানে জনভোগান্তি নিরসন এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) এবং সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে সরকার ঘোষিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধু আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সশরীরে পরিচালিত হতে পারবে।

আদেশে আরও স্পষ্ট করা হয়েছে, দেশের সব ধরনের কোচিং সেন্টারের (বাংলা ও ইংরেজি মাধ্যমসহ উভয়ই) যাবতীয় কার্যক্রমও আগামীকাল থেকে বন্ধ থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন