ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

বগুড়া-৫ আসনের প্রার্থী শিপন রবিদাসের গণসংযোগ ও পথসভা

প্র্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৫ আসনের প্রার্থী শিপন রবিদাসের গণসংযোগ ও পথসভা

ছবি :সংগৃহীত

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিপন কুমার রবিদাসের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

 ২ ফেব্রুয়ারি সোমবার,শেরপুর পৌর এলাকার বৃন্দাবন পাড়া, পালপাড়া, গোঁসাইপাড়া ঘোষ পাড়া, দত্ত পাড়া, বসাক পাড়া, উত্তর সাহা পাড়া, দক্ষিণ সাহাপাড়া, বারদুয়ারি হাটখোলাসহ শেরপুরের বিভিন্ন এলাকায় খন্ড-খন্ড ভাবে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন কাস্তে মার্কার সংসদ সদস্য প্রার্থী শিপন কুমার রবিদাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)- বগুড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, জেলা কমিটির সদস্য ও সারিয়াকান্দি উপজেলা উদীচি'র সভাপতি আমিনুল ইসলাম হিরু, সিপিবি- বগুড়া জেলা কমিটির সদস্য বারিক শেখ, সিপিবি- শেরপুর উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি- বগুড়া জেলা কমিটির সদস্য শাজাহান আলী সাজা, আব্দুল রশিদ, ওসমান গণি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি- শেরপুর উপজেলা কমিটির সদস্য মোঃ আরব আলী, মোঃ মন্টু, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)- বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুব্রত দাস, আদিবাসী ছাত্র পরিষদ- বগুড়া জেলা শাখার সহ সভাপতি সুমন রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- বগুড়া জেলা শাখার সদস্য পূর্নিতা রানী রবিদাস, কৌশিল্যা রানী রবিদাস, সঞ্জিতা রানী, অদম্য যুব ফোরামের নেতা বিশ্বজিৎ রবিদাস, বন্দনা রানী প্রমুখ।

গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে বক্তাগণ বলেন, দেশে গণতন্ত্র উত্তরণের জন্য এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুধা, দারিদ্র ও দূর্নীতিমুক্ত এবং মানবিক বগুড়া-৫ গড়তে শেরপুর-ধুনটের মানুষ কাস্তে মার্কাতেই রায় দিবেন বলে আমাদের বিশ্বাস। সমাজের অত্যন্ত অনগ্রসর ও খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যূত্থানের চেতনা সমুন্নতকরণে কাস্তে মার্কার কোনও বিকল্প নেই।

 

আরও পড়ুন