ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। সোমবার কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে আনসার ক্যাম্প এলাকায় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি হয়।
এই ক্যাম্প থেকে এলাকাবাসীরা বিনামূল্য ওষুধ ও শারীরিক চেকআপ করাতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রোগীদের প্রয়োজনী চিকিৎসা সেবা পাবেন। এসময় জুবাইদা রহমান কয়েকজন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শুনেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ১৯নং ওয়ার্ডের কমিশনার আব্দুল আলীম নকি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জুবাইদা রহমান ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা. খবির উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।