ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের ঘটনা ঘটছে। প্রতীকী ছবি
সারা দেশে ক্রমাগত ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সংগঠকরা বলছেন, দেশে নারী ও শিশুদের ওপর নিপীড়ন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
তাদের দাবি, অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারা দেশে নারীর নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।