ঢাকা, রোববার, ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩, ০২ সফর ১৪৪৮

কপিলমুনি ডিস্ট্রিবিউট ব্যবসায়ী ইয়াবাসহ আটক 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ: ০০:২৬, ১৯ জুলাই ২০২৬

কপিলমুনি ডিস্ট্রিবিউট ব্যবসায়ী ইয়াবাসহ আটক 

ছবি:বাংলার চোখ

খুলনার পাইকগাছায় কপিলমুনি রাজারে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হাউলি গ্রামের তাপস সাধুর ছেলে সুমন সাধু ওরফে সোনাকে ২ পিচ ইয়াবা (এমফিটামিল) সহ আটক করে।

কপিলমুনি বাইপাস সড়কে পূর্ব পাশে সোনার ডিস্ট্রিবিউটর গো ডাউনে পুলিশ অভিযান চালিয়ে টেবিলের নিচে ইয়াবা পাওয়া যাওয়ায়।

স্থানীয় একটি সূত্র জানায় সে দীর্ঘদিন ডিস্ট্রিবিটর ব্যবসা ও গ্রামে বাড়ি (হাউলি) টি স্টলের আড়ালে মাদক ব্যবসা করে আসছে। তার নিকট আত্নীয়র দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করছে। কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ১৫ দিনের কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন