ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

কপিলমুনি ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ: ০০:৩১, ১ আগস্ট ২০২৬

কপিলমুনি ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

ছবি:বাংলার চোখ

পাইকগাছায় কপিলমুনি মাছ বাজারে শুক্রবার সন্ধ্যায় স্পষ্টে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করেছেন।

কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম এ-র নেতৃত্বে অভিযান চালিয়ে নাছিরপুর গ্রামের মোঃ সাহেব আলী গাজীর ছেলে আক্তার হোসেন(৩৫)কে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে।

কপিলমুনি মাছ বাজার সংলগ্ন বাইপাস সড়ক থেকে নছিমন চালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তালাশি করলে পায়ের জুতা ভিতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।   

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন