ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

ছবি :সংগৃহীত

রাজধানীর ভাসানটেকে নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান  বৃহস্পতিবারের (১৯ ফেব্রুয়ারি) ইফতারে যোগ দেন।

এলাকার বিভিন্ন এতিম শিশু ও বয়স্ক নারীরা এতে অংশগ্রহণ করেন। এসময় জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেয়া নারীদের সঙ্গেও তিনি কথা বলেন।

ইফতারের আগে সবাই দোয়ায় অংশ নেন এবং পরে একসঙ্গে ইফতার করেন।

 

আরও পড়ুন